সিপিএমের সাবেক মন্ত্রীকে জুতা ছুড়ে মারলেন তৃণমূলকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমলের সাবেক মন্ত্রী সুশান্ত ঘোষকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন তৃণমূলের এক কর্মী। গত মঙ্গলবার মেদিনীপুর জেলায় এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে মেদিনীপুরের জেলা দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন সুশান্ত ঘোষ। হাজিরা দিয়ে বের হওয়ার পর পথিমধ্যে তাঁকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন তৃণমূলের কর্মী শ্রামাপদ কুণ্ডু। ঘটনার পরপরই পুলিশ শ্রামাপদকে গ্রেপ্তার করে।