প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিএমের বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লার ওপর হামলার প্রতিবাদে আহূত অবস্থান ধর্মঘটে যোগ দিতে আসা বাম দলের কর্মী-সমর্থকদের অন্তত ৪০টি গাড়িতে হামলা চালিয়েছেন তৃণমূলের সমর্থকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে কলকাতার আলীপুরের দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন অফিসের সামনে এ ঘটনা ঘটে।সিপিএমের অভিযোগ, তৃণমূলের নেতা আরাবুল ইসলামের নেতৃত্বে এই হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি ১২টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। হামলার সময় গুলিও চালানো হয়। এতে তিনজন সিপিএমের সমর্থক গুলিবিদ্ধ হন। তাঁদের কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে আরাবুল ইসলাম পাল্টা অভিযোগ করেন, সিপিএমের সমর্থকেরা তাঁর গাড়িও ভাঙচুর করেন। এতে তিনি আহত হন।