সিবিআই অসাংবিধানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে আসাম হাইকোর্ট বলেছেন, পুলিশের মতো এর অপরাধ তদন্তের ক্ষমতা নেই। গত বুধবার দেওয়া ওই নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হবে বলে কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে।
আসাম হাইকোর্ট বলেন, সিবিআই পুলিশের মতো কার্যক্রম পরিচালনা করতে পারে না। এটি শুধু জিজ্ঞাসাবাদ বা অনুসন্ধানের কাজ করতে পারবে।
হাইকোর্টের এ নির্দেশ সরকারকে বিস্মিত করেছে। এতে সিবিআইয়ের অপেক্ষাধীন তদন্তগুলো নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সরকারের প্রধান এই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আসাম হাইকোর্টের নির্দেশ কার্যকর হলে সংস্থাটি তদন্ত, প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়া এবং সন্দেহজনক কাউকে গ্রেপ্তার, অভিযোগপত্র দেওয়া ইত্যাদি ক্ষমতা হারাবে।
সিবিআইয়ের প্রধান বলেছেন, আদালতের নির্দেশ সংস্থাটিতে বর্তমানে প্রক্রিয়াধীন তদন্তগুলোর ওপর কোনো প্রভাব ফেলবে না।
গুয়াহাটির হাইকোর্টে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়। ওই আবেদনে মহানগর টেলিফোন নিগমের কর্মীদের ওপর একটি তদন্ত প্রতিবেদনকে চ্যালেঞ্জ করা হয়। পিটিআই।