প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারদ কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (সিবিআই) তদন্তভার দিতে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, ভারতের সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার তা বহাল রেখেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতারা চাপে পড়লেন এতে। তৃণমূল সরকার এক আবেদনে হাইকোর্টের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ তুলেছিল, সর্বোচ্চ আদালত তাতে অসন্তোষ জানিয়ে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেন এবং অবিলম্বে ক্ষমা চেয়ে আবেদন প্রত্যাহারের নির্দেশ দেন। গত বছরের মার্চে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূলের কয়েকজন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের কথিত অবৈধ অর্থ গ্রহণের চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ফাঁস করে দিল্লির নারদ নিউজ ডট কম। সে ফুটেজ এরই মধ্যে সংগ্রহ করেছে সিবিআই।
কলকাতা প্রতিনিধি