সিমাস হিনি আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইরিশ লেখক ও কবি সিমাস হিনি গতকাল শুক্রবার মারা গেছেন। সাহিত্যে নোবেলজয়ী এই সাহিত্যিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার।হিনি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ‘কাব্যিক সৌন্দর্য্য ও নৈতিক গভীরতাসমৃদ্ধ’ সাহিত্যকর্মের জন্য ১৯৯৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী হিনির প্রথম প্রকাশিত কবিতার বইয়ের নাম ডেথ অব এ নেচারালিস্ট। ১৯৬৬ সালে প্রকাশিত বইটি তাঁকে ইংরেজি ভাষার সমকালীন নেতৃস্থানীয় কবিদের সারিতে নিয়ে যায়। এএফপি।