সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে কেবল সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এই ভোট হচ্ছে।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তৃতীয় দফায় পুনর্নির্বাচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিতে গত তিন বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এতে দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখো মানুষ। এর মধ্যেই দেশটিতে আজ প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে।
সিরিয়ার সরকারবিরোধীরা এই নির্বাচনের কড়া সমালোচনা করেছেন।