সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনের একটি সূত্র বলেছে, সিরিয়ায় সারিন প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জি-২০ জোটভুক্ত দেশের শীর্ষ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী ক্যামেরন বিবিসি টেলিভিশনকে বলেন, ব্রিটেনের পোর্টন ডাউন গবেষণাগারে দামেস্ক থেকে আনা কিছু নমুনা পরীক্ষা-নিরীক্ষায় দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে।
এদিকে একটি ব্রিটিশ সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ওই অস্ত্র ব্যবহারের কথিত স্থান থেকে মাটি ও কাপড়ের নমুনা এনে পরীক্ষার ফলাফলে ‘সারিন প্রয়োগের বিষয়ে ইতিবাচক’ তথ্য পাওয়া গেছে। সূত্রটি জানায়, এটি যুক্তরাষ্ট্র সংগৃহীত ফলাফল থেকে পৃথক। এএফপি ও বিবিসি।