সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলায় নিহত ১৪২৯: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, গত সপ্তাহে সিরিয়ায় সরকারি বাহিনীর রাসায়নিক অস্ত্রের হামলায় এক হাজার ৪২৯ জন নিহত হয়েছে। আজ শুক্রবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই হামলায় নিহতদের মধ্যে ৪২৬ শিশু আছে। তিনি এ হামলাকে ‘অভাবনীয় বিভীষিকা’ আখ্যায়িত করেছেন।

সিরীয় সরকারকে রাসায়নিক অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে দেশটিতে সামরিক হামলার ওপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও বাশার আল আসাদের সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, বিরোধীরাই এ হামলা চালিয়েছে।