সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিতে ওবামার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসের প্রেস সচিব জে কার্নে গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা সাহায্যের পরিমাণ বাড়িয়েছি এবং বাড়াতেই থাকব।’ ছবি: রয়টার্স
হোয়াইট হাউসের প্রেস সচিব জে কার্নে গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা সাহায্যের পরিমাণ বাড়িয়েছি এবং বাড়াতেই থাকব।’ ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সোমবার সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়ার জন্য এক নির্বাহী আদেশ দিয়েছেন। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধে প্রেসিডেন্ট ওবামা প্রাণঘাতী নয়, এমন সব সামরিক সহায়তা বিদ্রোহীদের দেওয়ার নির্দেশ দিলেন।
ওবামার আদেশ অনুযায়ী, রাসায়নিক অস্ত্র ঠেকাতে মার্কিন সাহায্য সংস্থাগুলো ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন সিরিয়ার বিদ্রোহীদের প্রতিরক্ষা সহায়তা দেবে।
হোয়াইট হাউসের প্রেস সচিব জে কার্নে গতকাল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এর আগে সিরিয়ার বিদ্রোহীদের সামরিক শাখা থেকে শুরু করে সব শাখাকে সহায়তা দেওয়ার যে ঘোষণা দিয়েছিল, সেটি থেকে সরে আসেনি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সাহায্যের পরিমাণ বাড়িয়েছে এবং বাড়াতেই থাকব।’
গতকাল জাতিসংঘের অস্ত্র পরিদর্শকেরা মহাসচিবের কাছে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে এক প্রতিবেদন জমা দিয়েছেন। সেটিতে তাঁরা বিষাক্ত সারিন গ্যাস ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।