সিরিয়া প্রশ্নে চীন-রাশিয়ার আবার ভেটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া পরিস্থিতি নিয়ে বিচারের ভার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর প্রস্তাবে গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরপাত্তা পরিষদে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন৷ দেশটিতে তিন বছরব্যাপী চলমান গৃহযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ উত্থাপনের প্রস্তাব করা হয়েছিল৷ খবর রয়টার্সের৷
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ সহযোগী দেশ রাশিয়া ও চীন এ নিয়ে চতুর্থবার নিরাপত্তা পরিষদে দামেস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগে ভেটো দিল৷ বৃহস্পতিবার উত্থাপন করা প্রস্তাবটির খসড়া করেছিল ফ্রান্স৷
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই ভোটাভুটির পর বলেন, সিরিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্তদের প্রতি কারা হাত বাড়িয়ে দিয়েছে এবং কারা তাদের ন্যায়বিচার প্রাপ্তির বিরোধিতা করেছিল, ইতিহাসে তা নথিভুক্ত থাকবে৷