সিরিয়া সংকট বিশ্বের জন্য হুমকি: ব্রাহিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াবিষয়ক আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেনে, সিরিয়া সংকট ‘বিশ্বের জন্য হুমকি’। এই সংকট আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে। সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকের পর ব্রাহিমি এ কথা বলেন। চলতি মাসের শুরুর দিকে সিরিয়াবিষয়ক দূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো সিরিয়া যান ব্রাহিমি।এদিকে সিরিয়ার কিছু এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। গত শুক্রবার দেশটিতে ১৩২ জন নিহত হয়েছে।আলজেরিয়ার বর্ষীয়ান কূটনীতিক ব্রাহিমি গতকাল বলেন, ‘সিরিয়া সংকট বিপজ্জনক পর্যায়ে রয়েছে, তা আরও খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এটা সিরিয়ার জনগণ, ওই অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি।’ তিনি বলেন, ‘সিরিয়ার পরিস্থিতি উন্নয়নে আমরা সর্বোচ্চ উদ্যোগ নেব। সিরিয়ার জনগণকে সহায়তা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ ব্রাহিমি বলেন, ‘সিরিয়া সরকার দামেস্কে দূতদের কার্যালয়ে ভালোভাবে কাজ করতে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সিরিয়া সংকট নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করব।’ এএফপি।