সিরিয়া ‘নিশ্চয়তা’ ছাড়া নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার সরকার ‘লিখিত নিশ্চয়তা’ ছাড়া দেশটির বিক্ষোভের কেন্দ্রগুলো থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করবে না। একই সঙ্গে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণও নিশ্চিত করতে হবে। গতকাল রোববার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘১০ এপ্রিল সিরিয়ার বিভিন্ন শহর থেকে সরকার নিরাপত্তা বাহিনীকে তুলে নেবে—এ ধরনের তথ্য সঠিক নয়। আর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা বন্ধ করবে মর্মে কফি আনান এখনো কোনো লিখিত নিশ্চয়তা দিতে পারেননি।’ এ ছাড়া কাতার, সৌদি আরব, তুরস্কের সরকার সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তহবিল সরবরাহ বন্ধ করবে—কফি আনান এমন কোনো নিশ্চয়তা দিতে পারেননি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এএফপি।