সিরিয়াজুড়ে ব্যাপক সেনা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকাগুলোর দখল ফিরে পেতে গতকাল সোমবার দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে। অভিযানের অংশ হিসেবে আলেপ্পো শহরে বিমান হামলা চালানো হয়েছে। এতে একই পরিবারের তিন শিশুসহ নিহত হয়েছে পাঁচজন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমির সম্প্রতি অনুষ্ঠিত আলোচনা নিয়ে গতকাল নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে ব্রাহিমির বক্তব্য উপস্থাপনের কথা। অন্যদিকে, নিউইয়র্কে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন।ইতিমধ্যে গত শনিবার লাখদার ব্রাহিমি সিরিয়া পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গেও আলোচনা করেছেন। এ সময় তাঁরা উভয়ে একমত হন যে ১৮ মাস ধরে চলা সিরিয়া সংকট এতদঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় হুমকি বাড়িয়ে তুলছে।নিরাপত্তা পরিষদের সঙ্গে শান্তিদূত ব্রাহিমির এমন এক সময় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন এর এক দিন আগে রোববার সিরিয়াব্যাপী সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ৮২ জন। এদের মধ্যে ৪০ জনই সাধারণ মানুষ। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিহত ব্যক্তিদের এই পরিসংখ্যানের কথা জানিয়েছে।সংগঠনের প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, শহরের ম্যাদি এলাকায় বিমান হামলায় একটি ভবন ধসে পড়লে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়। ধ্বংসস্তূপের নিচে এখনো লোকজন চাপা পড়ে রয়েছে। এএফপি।