সিরিয়ার ওপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা৷ সিরিয়ায় রক্তাক্ত সংঘাত চার বছরে গড়ানোর প্রেক্ষাপটে তাঁরা গতকাল সোমবার এ সিদ্ধান্ত নিয়েছেন৷ ইইউর বিবৃতিতে বলা হয়, নতুন সিদ্ধান্তের আওতায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ১২ জন মন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে৷ এই মন্ত্রীরা ‘মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে’ জড়িত৷ এএফপি৷