সিরিয়ার নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ বিক্ষোভকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গতকাল বুধবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দারার ওমারি মসজিদে এ ঘটনা ঘটে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।মসজিদটি গত শুক্রবার থেকে বিক্ষোভের কেন্দ্র হয়ে ওঠে। শত শত বিক্ষোভকারী তাঁবু খাটিয়ে সেখানে অবস্থান নেন। ব্যাপক রাজনৈতিক স্বাধীনতার দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার অঙ্গীকার করেন তাঁরা। এ অবস্থায় মসজিদটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে সরকারি বাহিনী। বিবিসি ও এএফপি।