সিরিয়ার প্রতি নিন্দা প্রস্তাব অাটকে দিয়েছে রাশিয়া
সিরিয়ার বাশার অাল-অাসাদের সরকারের প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি নিন্দা প্রস্তাব অাটকে দিয়েছে রাশিয়া৷ গত বৃহস্পতিবার সিরিয়ার মিত্র হিসেবে পরিচিত রাশিয়া ওই পদক্ষেপ নেয়৷ জাতিসংঘের কূটনীতিকেরা এ কথা জানিয়েছেন৷
পরিষদের একটি খসড়া প্রস্তাবে সম্প্রতি সিরিয়ায় সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়৷ একই সঙ্গে সম্প্রতি বিদ্রোহীদের ওপর চালানো সিরিয়া সরকারের বিমান হামলায় নারী ও শিশুসহ শতাধিক সাধারণ মানুষ নিহত হওয়ার প্রতিবাদ জানানো হয়৷ ওয়াশিংটন প্রতিক্রিয়া হিসেবে একটি খসড়া নিন্দা প্রস্তাব উত্থাপন করে৷ কিন্তু যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব রাশিয়ার কারণে অাটকে গেল৷
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশনের মুখপাত্র কার্টিস কুপার বলেন, সিরিয়ার শিশুসহ সাধারণ মানুষের ওপর সরকার নৃশংস হামলা চালিয়েছে৷ জাতিসংঘের নিন্দা প্রস্তাব অাটকে যাওয়ার বিষয়টি হতাশাব্যঞ্জক৷ তিনি অারও বলেন, বাশার সরকারের কাছে অারও ক্ষেপণাস্ত্র ও ব্যারেলবোমা অাছে, যা তারা নিজের দেশের নারী ও শিশুসহ সাধারণ মানুষের ওপর ব্যবহার করতে পারে৷ রয়টার্স৷