সিরিয়ার বিক্ষোভে জাওয়াহিরির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান আইমান আল-জাওয়াহিরি সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন। জিহাদি ইন্টারনেট ফোরামে প্রকাশিত তাঁর একটি নতুন ভিডিওবার্তা থেকে এ সমর্থনের কথা জানা গেছে। গতকাল রোববার মার্কিন পর্যবেক্ষকেরা এ কথা জানিয়েছেন। সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিস (এসআইটিই) ইন্টেলিজেন্স গ্রুপ বলেছে, ‘অনওয়ার্ডস, লায়ন্স অব সিরিয়া’ শীর্ষক আট মিনিটের ওই ভিডিওবার্তা গত শনিবার প্রকাশ করা হয়। এএফপি।