সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার কথা ভাবা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, তাঁর সরকার সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহের কথা নতুন করে ভাবছে। এই প্রথমবারের মতো মার্কিন কোনো শীর্ষ কর্মকর্তা প্রকাশ্যে এ কথা স্বীকার করলেন।প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর এ ধরনের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন উল্লেখ করে হেগেল বলেন, যুক্তরাষ্ট্র এখন সব ‘বিকল্প’ নিয়েই ভাবছে।তবে এরই মধ্যে বানিয়াস শহরের কাছে নামমাত্র বিচারের মাধ্যমে কিছু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযোগ উঠেছে সিরিয়ার বাহিনীর বিরুদ্ধে।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বানিয়াস শহরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-বিদা এলাকায় সিরিয়ার সৈন্যদের হাতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এই হত্যার বিষয়টি তারা যাচাই করছে।গত বৃহস্পতিবার ওই গ্রামের কাছে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ হয়। সিরিয়ায় লড়াই অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কী করা উচিত, তা নিয়ে ওয়াশিংটনে বিতর্ক শুরু হয়েছে। বিবিসি।