সিরিয়ার বিরোধী নেতার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার সরকারবিরোধীদের জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) প্রধানের পদ থেকে আহমেদ মোয়াজ আল-খতিব গতকাল রোববার পদত্যাগ করেছেন। তাঁর ফেসবুকে খতিব এক বিবৃতিতে বলেন, তিনি আরও স্বাধীনভাবে কাজ করতে চান, যা কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্বে থেকে করা সম্ভব নয়।প্রেসিডেন্ট বাশার-আল আসাদ বিরোধী লড়াইয়ে রক্তপাত বন্ধে খতিব যথেষ্ট উদ্যোগ নেননি বলে সমালোচনা করা হয়। গত বছরের নভেম্বরে খতিবকে এসএনসির প্রধান নির্বাচন করা হয়। খতিব বলেন, ‘আমি এসএনসির প্রধানের পদ থেকে পদত্যাগ করছি, যাতে আমি স্বাধীনভাবে কাজ করতে পারি।’ বিবিসি।