সিরিয়ার মিনিঘ বিমানঘাঁটিতে প্রচণ্ড লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সঙ্গে গতকাল বুধবার আলেপ্পো প্রদেশের মিনিঘ বিমানঘাঁটি এলাকায় বিদ্রোহীদের তুমুল লড়াই হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান জানান, বিদ্রোহীরা গতকাল ভোরে বিমানঘাঁটি দখলে নেওয়ার লক্ষ্যে লড়াই শুরু করে। সকালেও সেনাদের সঙ্গে তাদের তুমুল লড়াই হয়। এর আগে মঙ্গলবার বিদ্রোহীরা বিমানবন্দরের অদূরে সেনাবাহিনীর একটি শক্ত ঘাঁটি দখলে নেয়। সেখান থেকে পরে বিমানঘাঁটির দিকে এগিয়ে যায়। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিতে এর আগেও বেশ কয়েকবার হামলা চালায় বিদ্রোহীরা।বাশার-বিরোধীরা এখন আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর, মিনিঘসহ অন্যান্য বিমানঘাঁটি দখলের চেষ্টা করছে। এএফপি।