সিরিয়ার লড়াই জাতিগতসহিংসতায় রূপ নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার চলমান বাশার আল-আসাদবিরোধী লড়াই জাতিগত সহিংসতায় রূপ নিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে বিভিন্ন সম্প্রদায়। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সিরিয়াবিষয়ক জাতিসংঘ তদন্ত কমিশন বলেছে, সরকারি বাহিনী ও সরকারবিরোধীদের সংঘাত দ্বিতীয় বছরের শেষ দিকে এসে জাতিগত সহিংসতায় রূপ নিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে গত ২১ মাসের সংঘাতে ৪৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে ভয়াবহতা এখনো চলছে। বিশেষ করে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দিন-দিন বাড়ছে।কমিশন বলেছে, সিরিয়ার প্রায় সব সম্প্রদায়ের মানুষের সিরিয়ায় থাকা কঠিন হয়ে পড়েছে। তাদের মৃত্যুঝুঁকিও ঘিরে ধরেছে। সম্প্রদায়গুলো মনে করে, তাদের অস্তিত্ব হুমকির মুখে। এই মুহূর্তে আলোচনার মাধ্যমে মীমাংসা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ান, দ্রুজ, ফিলিস্তিনি, কুর্দি ও তুর্কমেনদের মতো সংখ্যালঘু সম্প্রদায়গুলোও সংঘাতে জড়িয়ে পড়েছে। যুদ্ধে লিপ্ত প্রধান বাহিনীগুলো তাদের পক্ষ নিতে ছোট ছোট সম্প্রদায়গুলোকে বাধ্য করছে। এতে আরও বলা হয়, আলাবি সম্প্রদায় ও সংখ্যাগরিষ্ঠ সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাতটা সবচেয়ে বেশি। পদস্থ সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদদের বেশির ভাগই আলাবি সম্প্রদায়ের। আর সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষে অবস্থান নিয়েছে সুন্নিরা।কমিশন জানায়, আলাবি সম্প্রদায়ের ওপর সরকারবিরোধীদের হামলার বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত তাদের কাছে রয়েছে। অন্যদিকে বসরার শিয়া সম্প্রদায়ের লোকজন জানায়, তারা যে করেই হোক ওই অঞ্চলের সব সুন্নিকে হত্যা করবে। এএফপি।