সিরিয়ার শরণার্থী সংখ্যা ১০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রক্তপাতের কারণে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ১০ লাখে পৌঁছে। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে।ইউএনএইচসিআর জানায়, চলতি বছরের শুরু থেকে শরণার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বাড়তে থাকে। শরণার্থীদের প্রায় অর্ধেকই শিশু। যাদের বয়স ১১ বছরের নিচে। সিরিয়া ছেড়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তারা। তবে বেশির ভাগই জর্ডান, লেবানন, তুরস্ক, মিসর ও ইরাকে আশ্রয় নিয়েছে।ইউএনএইচসিআরের প্রধান অ্যান্তনিও গাটারস এক বিবৃতিতে বলেন, ‘সিরিয়া পুরোপুরি দুর্যোগের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ভয়াবহতা বন্ধ হওয়া উচিত।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবিক সহায়তার সামর্থ্য ‘আশঙ্কাজনকভাবে চাপে পড়েছে’। এ ছাড়া শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিবেশী দেশগুলোর সম্পদের ওপর চাপ বেড়েছে।ইউএনএইচসিআরের তথ্যমতে, শরণার্থীদের বেশির ভাগই মানবেতর জীবনযাপন করছে। দুর্বল পয়োনিষ্কাশন-ব্যবস্থা ও শীত-গরম ঠেকাতে তেমন সহায়তা পাচ্ছে না তারা। গত জানুয়ারির পরেই শরণার্থী বেড়েছে চার লাখ। বিবিসি।