সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করেছেন, তুরস্ক ‘সন্ত্রাসীদের’ নানাভাবে সহায়তা দিচ্ছে। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে তুরস্ক কর্তৃপক্ষের হস্তক্ষেপ বন্ধ করা প্রয়োজন।তুরস্কের চুমহুরিয়েইত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ এ মন্তব্য করেছেন। গতকাল বুধবার তাঁর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এর আগে মঙ্গলবার দৈনিকটি তাঁর দীর্ঘ সাক্ষাৎকারের প্রথম কিস্তি প্রকাশ করে।প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, ‘সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্তক্ষেপের অভিলাষ দেশটিকে একটি অবস্থানে ঠেলে দিয়েছে। ফলে দুর্ভাগ্যজনকভাবে সিরিয়ায় রক্তক্ষয়ী সহিংস কার্যক্রমের একটি পক্ষ হয়ে যাচ্ছে তুরস্ক।’সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘তুরস্ক সন্ত্রাসীদের সব ধরনের সরঞ্জাম সরবরাহ করছে। ওই সন্ত্রাসীরা আমাদের দেশের মানুষকে হত্যা করছে।’গত বছরের মার্চ মাসে শুরু হওয়া সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন এখনো চলমান রয়েছে। প্রেসিডেন্ট আসাদ কঠোর হাতে ওই আন্দোলন দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।সিরিয়ায় আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সহিংসতার মুখে বহু মানুষ সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছে। এএফপি।