সিরিয়ায় আল-জাজিরার সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দক্ষিণাঞ্চলে গত শুক্রবার আল-জাজিরা টেলিভিশনের এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে সিরিয়ায় দুজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন।খবরে বলা হয়, দারা শহরে সিরিয়ার সাংবাদিক মোহাম্মদ হোরানিকে গুলি করে হত্যা করা হয়। এর এক দিন আগে বেলজিয়াম বংশোদ্ভূত ফরাসি সাংবাদিক ইভেস দেবেকে আলেপ্পো শহরে হত্যা করা হয়। প্যারিসভিত্তিক রিপোর্টার্স উইদাউট বডার্সের হিসেবে, সিরিয়ায় সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য দামেস্কের রেডিও রিপোর্টার শুকরি আহমেদ রাতিব আবু বুরঘুল। তিনি ২০১১ সালের ৩০ ডিসেম্বর গুলিবিদ্ধ হন এবং ২০১২ সালের ২ জানুয়ারি হাসপাতালে মারা যান। এএফপি।