সিরিয়ায় আড়াই লাখ লোকের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গতকাল শুক্রবার রাজপথে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে এই বিক্ষোভে আড়াই লাখের বেশি লোক অংশ নেয় বলে মানবাধিকারকর্মীরা জানান। দেশটিতে আরব লিগের পর্যবেক্ষকদের সফর অব্যাহত রয়েছে।সংবাদদাতারা জানান, সিরিয়ায় আরও হত্যাকাণ্ড সত্ত্বেও আরব লিগের পর্যবেক্ষকদের উপস্থিতি বিক্ষোভকারীদের মাঝে আত্মবিশ্বাসের সঞ্চার করেছে।বিরোধী কর্মীরা জানান, গত বৃহস্পতিবার প্রায় ৪০ জন নিহত হয়েছে। আরব পর্যবেক্ষকেরা আসবেন—এই আশায় জড়ো হওয়া লোকজনের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশির ভাগ লোক নিহত হয়।গত মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে পাঁচ হাজার লোক নিহত হয়েছে বলে মনে করা হয়ে থাকে।সরকারবিরোধী বিক্ষোভ-কারীদের লোকাল কো-অর্ডিনেশন কমিটিস বলেছে, আরব লিগের পর্যবেক্ষকেরা সিরিয়ায় পৌঁছানোর পর থেকে ১৩০ জন লোককে হত্যা করা হয়েছে।আরব লিগের শান্তি পরিকল্পনায় সহিংসতা পুরোপুরি বন্ধ, সশস্ত্র বাহিনীর সব সদস্য প্রত্যাহার ও সব বন্দীকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবিসি, এএফপি।