সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ার কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে গত বুধ ও বৃহস্পতিবার রাতভর এ হামলা চালানো হয়। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে জানান, ইসরায়েল থেকে সিরিয়াকে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তা রাশিয়ার তৈরি এসএ-ওয়ান টুয়েন্টি ফাইভ মিসাইল।

লাতাকিয়ায় হামলার বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, লাতাকিয়ার কাছে স্নুবার জাবলেহ এলাকার বিমানঘাঁটিতে বেশ কয়েক দফা বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। তবে কী কারণে তা ঘটেছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এ প্রতিবেদনের বিষয়ে সিরিয়া বা ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

লাতাকিয়া শহর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর অন্যতম শক্ত ঘাঁটি।