সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের একটি গ্রামে গতকাল শুক্রবার গাড়িবোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়েছে৷ বিদ্রোহীদের একটি পক্ষ ‘দ্য ইসলামিক ফ্রন্ট’ এ হামলার দায় স্বীকার করেছে৷ খবর এএফপির৷
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বেলছে, আল-হোররা গ্রামে ওই হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তাসহ ৩৭ ব্যক্তি নিহত হয়েছে৷ অাহত হয়েছে ৪০ জনের বেশি৷
ইসলামিক ফ্রন্ট এক টুইটার বার্তায় বলেছে, সরকারি বাহিনী লক্ষ্য করে তারা একটি রেডিওনিয়ন্ত্রিত বোমার সাহায্যে ওই হামলা চালায়৷
এর আগে গত বৃহস্পতিবার হোমস শহরে গাড়িবোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়৷