সিরিয়ায় গোয়েন্দা সদর দপ্তরের সামনে বোমা হামলা, নিহত ৯
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজর শহরে গোয়েন্দা সদর দপ্তরের পাশে গাড়িবোমা বিস্ফোরণে নয়জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। গতকাল শনিবার এই বোমা হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকার নিশ্চিত করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতায় আরও ১০ জন নিহত হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি টুইটার বার্তার মাধ্যমে জানান, আত্মঘাতী বোমা হামলায় নয়জন ‘শহীদ’ ও ১০০ জন আহত হয়েছে।সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ জানিয়েছে, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদর দপ্তর এবং সেনা হাসপাতালের সামনের রাস্তায় এই বোমা হামলার ঘটনা ঘটে।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিওচিত্রে বোমা হামলার পর ভাঙাচোরা ভবন ও পুড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। এ ছাড়া বেশ কিছু জায়গায় ধোঁয়াও উড়তে দেখা গেছে। এই সন্ত্রাসী হামলায় বেশ কিছু আবাসিক ভবন এবং সরকারি ও বেসরকারি স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই টেলিভিশনের খবরে জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে আলেপ্পোতে বার্থ পার্টির কার্যালয়ে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। তার ঠিক এক দিন পরই দামাস্কাসে দুটি বোমা হামলায় ৫৫ জনের প্রাণহানি ঘটে। এএফপি।