সিরিয়ায় চতুর্থ দিনের মতো তুরস্কের মর্টার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের সেনাবাহিনী গতকাল শনিবার চতুর্থ দিনের মতো সিরিয়ায় মর্টার হামলা চালিয়েছে। এর আগে সিরিয়া থেকে গতকাল নতুন করে তুরস্কে মর্টার হামলা চালানো হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তুরস্কের দক্ষিণাঞ্চলের শহর আকাকালে এলাকায় গত সপ্তাহে সিরিয়া থেকে মর্টার হামলা চালানো হয়। এতে পাঁচ তুর্কি নিহত হন। এই হামলার জন্য সিরিয়ার সরকারি বাহিনীকে দায়ী করে সীমান্তে সেনা মোতায়েন করে তুরস্ক। তুর্কি সেনারা চার দিন ধরে সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে। তুরস্কের হাতে প্রদেশের গভর্নর এক বিবৃতিতে জানান, শনিবার সকালের দিকে সিরিয়া থেকে ছোড়া মর্টারের গোলা সীমান্তরেখা থেকে তুরস্কের প্রায় ৫০ মিটার ভেতরে এসে পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তুরস্কের আনাদলু সংবাদ সংস্থা জানায়, সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলছে। সেই লড়াইয়ের কারণে শনিবার সকালের দিকে সিরিয়া থেকে মর্টারের একটি গোলা হাতে প্রদেশের গুভেচ্চি এলাকায় এসে পড়ে।তুরস্কে মর্টার হামলার ঘটনায় গত শুক্রবার সিরিয়াকে আবারও সতর্ক করে দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। এএফপি ও বিবিসি।