সিরিয়ায় চার বছরের যুদ্ধে দেড় লাখ লোক নিহত

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের চার বছর পূর্ণ হয়েছে আজ শনিবার। এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত এক লাখ ৪৬ হাজার মানুষ নিহত হয়েছে। আজ বার্তা সংস্থা এএফপির এক খবরে এ কথা জানানো হয়।
এ ছাড়া কয়েক লাখ মানুষ বাড়িঘর হারিয়েছে, ধ্বংস হয়েছে দেশের ঐতিহাসিক সম্পদ ধ্বংস হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে অর্থনৈতিক অবস্থা পরিস্থিতি ।
২০১১ সালের ১৫ মার্চ মাসে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধ চার বছর ধরে এখনো চলছে।
আজ জেনেভায় সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতার লক্ষ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।
গতকাল শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানায়, সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ৯০ লাখ মানুষ গৃহহীন হয়ে শরণার্থী হয়ে গেছে। পাশের দেশগুলোতে সিরিয়ার ২৫ লাখেরও বেশি মানুষ নিবন্ধিত শরণার্থী হয়ে আছেন। অনেকের এখনো নিবন্ধনই হয়নি।
২০১১ সালের ১৫ মার্চে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পদত্যাগের দাবিতে সিরিয়ায় ফুঁসে ওঠে আন্দোলন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে এই তা গৃহযুদ্ধে রূপ নেয়।