সিরিয়ায় নতুন সংবিধানের খসড়া তৈরিতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নতুন সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে গত শনিবার একটি কমিটি গঠন করেছেন। সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানা জানায়, নতুন সংবিধানের খসড়া প্রণয়নে প্রেসিডেন্ট বাশার একটি জাতীয় কমিটি গঠনের অধ্যাদেশ জারি করেছেন। এই কমিটি প্রতিষ্ঠিত হওয়ার দিন থেকে চার মাসের মধ্যে এ খসড়া প্রস্তুত করবে।২৯ সদস্যের এ কমিটির প্রধান হচ্ছেন সাবেক বিচারমন্ত্রী মিজহার আল-আনবারি। ক্ষমতাসীন বাথ পার্টির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নতুন সংবিধানের খসড়ার ওপর গণভোটের আগে এটিকে বাশার-অধ্যুষিত পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন পেতে হবে।এদিকে, লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকাল রোববার সিরিয়ার দেইর এজর নামের এলাকায় একজন কর্মীর শোকযাত্রায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়েছে। ওই শোকযাত্রায় প্রায় সাত হাজার মানুষ অংশ নেয়। এএফপি।