সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিক্ষোভের কেন্দ্রবিন্দু হোমস শহরে গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। লন্ডনভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে এ কথা বলেন।রামি আবদেল রহমান বলেন, বিদ্রোহীদের দমনে সেনাবাহিনী গত সোমবার ও গতকাল মঙ্গলবার হোমস শহরের কিছু জায়গায় অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর গুলিতে তাঁরা নিহত হন। এএফপি।