সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বানিয়াস শহরে গতকাল মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এর আগে গত শনিবার সেখানে ১৩ জন নিহত হয়।একজন প্রত্যক্ষদর্শী জানান, বাইদা নামের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এর পর থেকে সেনাবাহিনী এলাকাটিকে ঘিরে রেখেছে। সেনারা সেখানে কোনো অ্যাম্বুলেন্সও ঢুকতে দিচ্ছে না।যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল অভিযোগ করে, গত সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভে আহত ব্যক্তিদের কাছে চিকিৎসকদের যেতে দেওয়া হচ্ছে না।মানবাধিকার গ্রুপগুলো জানিয়েছে, কয়েকজন ছাত্রসহ শত শত লোককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার অধিকতর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে দামেস্ক ইউনিভার্সিটিতে একটি বিক্ষোভে ওই ছাত্ররা অংশ নিয়েছিলেন। এদিন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকেরাও ক্যাম্পাসে বিক্ষোভ করেন।সিরিয়ায় কয়েক সপ্তাহের বিক্ষোভে প্রায় ২০০ লোকের প্রাণহানি হয়েছে। দেশটির চলমান এ রাজনৈতিক অস্থিরতাকে বাশার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিবিসি।