সিরিয়ায় পর্যবেক্ষকের সংখ্যা বাড়াতে নিরাপত্তা পরিষদ সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ায় ৩০০ জনের শক্তিশালী একটি পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে। সিরিয়ার সরকার ও বিরোধীরা যুদ্ধবিরতি কার্যকরের যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করছে কি না, এসব পর্যবেক্ষক তা পর্যবেক্ষণ করবেন।তবে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের জন্য নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন। গতকাল শনিবারই প্রস্তাবটি পাসে পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ভোটাভুটি হওয়ার কথা।গত শুক্রবার নতুন প্রস্তাবের খসড়া অনুমোদিত হয়। খসড়া প্রস্তাবটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাশিয়া। নিরাপত্তা পরিষদে পর্যবেক্ষক বৃদ্ধির সিদ্ধান্ত পাসের পর চূড়ান্ত মতামতের জন্য তা জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে পাঠানো হবে। সিরিয়ার বিদ্যমান প্রেক্ষাপটে নিরস্ত্র সামরিক এবং বেসামরিক বিশেষজ্ঞদের পাঠানো কতটা নিরাপদ হবে, সে বিষয়টি মূল্যায়নের ভার বান কি মুনের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এএফপি, এপি।