সিরিয়ায় বাশার জয়ী, যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও সাত বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷ গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৮৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন৷ তবে যুক্তরাষ্ট্র এটিকে নির্বাচন বলে মেনে নিতে নারাজ৷ বলেছে, এ কথিত ‘নির্বাচন’ কোনো পরিবর্তনই আনেনি৷ খবর এএফপি ও আল-জাজিরার৷
নির্বাচনের ফল গত বুধবার প্রকাশিত হয়৷ সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মোট এক কোটি ৫৮ লাখ বৈধ ভোটারের মধ্যে এক কোটি ১৬ লাখ ভোট দিয়েছেন বলে দেখানো হয়েছে৷ বাশারের দুই প্রতিদ্বন্দ্বী হাসান আল-নুরি ও মাহের হাজার পেয়েছেন যথাক্রমে ৪ দশমিক ৩ ও ৩ দশমিক ২ শতাংশ ভোট৷
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লেবাননে সফরকালে বলেন, ‘যে নির্বাচনটা হলো, সেটা তথাকথিত নির্বাচন৷ এটা অনির্বাচন৷’