সিরিয়ায় বাশারের ‘ঘাঁটিতে’ বিদ্রোহীদের জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধীদের সামরিক শাখা ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) প্রধান জেনারেল সেলিম ইদরিস উপকূলীয় প্রদেশ লাতাকিয়া পরিদর্শন করেছেন। প্রেসিডেন্ট বাশারের ‘শক্তিশালী ঘাঁটি’ বলে পরিচিত এই প্রদেশে সম্প্রতি সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক লড়াই হয়।লাতাকিয়াভিত্তিক মানবাধি-কারকর্মী ওমর আল জেবলাবি জানান, জেনারেল ইদরিস গত রোববার লাতাকিয়ার কাফর দালবা ও জাবাল আল-আকরাদ এলাকায় ছিলেন। ওই মানবাধিকারকর্মীর পাঠানো ভিডিওচিত্রে দেখা যায়, জেনারেল ইদরিস বিদ্রোহী সেনাদলের উদ্দেশে বক্তৃতা করছেন। এ সময় তিনি বেসামরিক পোশাকে ছিলেন। তিনি বলেন, বিপ্লবী সহযোদ্ধাদের সাফল্য দেখতেই তিনি লাতাকিয়া পরিদর্শন করছেন। জেনারেল ইদরিস বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, এফএসএর জেনারেল কমান্ড প্রতিনিয়ত উপকূলীয় ফ্রন্টের নেতাদের সঙ্গে সমন্বয় করে চলছে। আমরা এ কাজ চালিয়ে যাব।’অপহূত যাজকসহ নিখোঁজ ব্যক্তিদের মুক্তির দাবিতে বিক্ষোভ: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রাকায় ইতালির একজন ধর্মযাজকসহ ‘শত শত’ নিখোঁজ ব্যক্তির মুক্তির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। কট্টরপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) নিখোঁজ ব্যক্তিদের অপহরণ করেছে বলে অভিযোগ করছে বিক্ষোভকারীরা।গত জুলাইয়ের শেষ দিকে ইতালির ধর্মযাজক ফাদার পাওলো ডাল’ওগলিও আইএসআইএসের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দেখা করতে যান। উদ্দেশ্য ছিল আইএসআইএসের হাতে অপহূত ব্যক্তিদের মুক্তির ব্যাপারে আলোচনা করা। কিন্তু উত্তরাঞ্চলীয়শহর রাকায় ফাদার পাওলো আর ফিরে আসেননি। এ ঘটনার পর থেকেই ধর্মযাজকসহ নিখোঁজ ব্যক্তিদের মুক্তির দাবিতে আইএসআইএসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।সিরিয়ার সরকারবিরোধী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল সোমবার জানায়, ফাদার পাওলোসহ আইএসআইএসের হাতে অপহূত শত শত বেসামরিক ব্যক্তির মুক্তির দাবিতে দুই সপ্তাহ ধরে প্রতিদিন বিক্ষোভ চলছে। সংগঠনটি ফাদার পাওলোকে ‘শান্তির দূত’ ও ‘সিরিয়ার সরকারবিরোধীদের বন্ধু বলে’ উল্লেখ করে।বিক্ষোভকারীরা আইএসআইএস বিরোধী নানা স্লোগান দেয়। স্থানীয় জনগণের কাছে আইএসআইএস জিহাদি বলে পরিচিত। এএফপি।