সিরিয়ায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস ও এর আশপাশের অঞ্চলে গতকাল মঙ্গলবার নতুন করে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বিমানবন্দরের সঙ্গে রাজধানী দামেস্কের যোগাযোগের কৌশলগত গুরুত্বপূর্ণ একটি সড়কের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘর্ষ শুরু হয়। সিরিয়ার একটি মানবাধিকার সংগঠন এ কথা জানায়।বিদ্রোহীরা বিমানবন্দর সড়কটি গত কয়েক মাস ধরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। কিন্তু সরকারি বাহিনী বরাবর তাদের হটিয়ে দেয়। সড়কটি সরকারি বাহিনীর জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ বহির্বিশ্বের সঙ্গে দেশটির যোগাযোগের ক্ষেত্রে এটিই প্রধান পথ। এ ছাড়া রাজধানীর বেইত শাহেম, আকরাবা ও জারামানা অঞ্চলেও সংঘর্ষ চলছে। রাজধানীর পূর্বাঞ্চলের জোবার এলাকায়ও নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে গতকাল এএফপি।