সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে সংশয়ে আরব লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদের আগে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন আরব লিগের উপমহাসচিব আহমেদ বেন হেলি। গতকাল সোমবার তিনি বলেন, ‘ঈদের আগে যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ।’সিরিয়ায় আগামী শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হবে। এ উপলক্ষে ‘একতরফা’ যুদ্ধবিরতি কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত লাখদার ব্রাহিমি। এর আগে তিনি সিরিয়ার প্রতিবেশী কয়েকটি দেশ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও বিদ্রোহী কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করেন।আরব লিগের উপমহাসচিব হেলি গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্ব জ্বালানি ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি এক বৈঠকে অংশ নিয়ে সিরিয়ায় যুদ্ধবিরতির ব্যাপারে সংশয় প্রকাশ করেন। এএফপি।