সিরিয়ায় যেসব যুদ্ধাস্ত্র ব্যবহূত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার: এ ধরনের চারটি মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে ভূমধ্যসাগরে। জাহাজগুলো ৯০-৯৬টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় এক হাজার মাইল ।ডুবোজাহাজ: টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম ৫৮টি ডুবোজাহাজ রয়েছে যুক্তরাষ্ট্রের। এগুলোর কয়েকটি সিরিয়া অভিযানে ব্যবহূত হতে পারে।যুদ্ধবিমান: মার্কিন বি-১, বি-২ ও বি-৫২ যুদ্ধবিমানগুলো প্রচলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে উড়িয়ে আনা হতে পারে। সিরিয়ার আকাশসীমায় না গিয়েও এগুলো সেখানে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে।অন্যান্য: যুদ্ধবিমান বহনকারীইউএসএস হ্যারি ট্রুম্যান আরব সাগরে এবং ইউএসএস নিমিটজ ভারত মহাসাগরে রয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটিতে আরও কিছু যুদ্ধবিমান রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে সিরিয়ায় সীমিত পরিসরে হামলা হলে এগুলো ব্যবহারের প্রয়োজন না-ও হতে পারে। রয়টার্স।