সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ২৯ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তর-পশ্চিমে ইদলিব প্রদেশের কয়েকটি গ্রামে গত রোববার সরকারি বাহিনীর গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। একটি মানবাধিকার সংগঠন গতকাল সোমবার এ দাবি করেছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের ওই সংগঠন বলেছে, দেশটির সেনাবাহিনী রোববার রাতে গ্রামগুলো লক্ষ্য করে পৃথক পাঁচটি হামলা চালিয়েছে। এর মধ্যে মেঘারা গ্রামে রকেট হামলায় নিহত হয়েছেন ১৩ জন। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠনটি বলেছে, পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের কিছু আগে এসব হামলা চালানো হয়েছে। হামলাগুলোর মধ্যে মেঘারা গ্রামের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। এএফপি।