সিরিয়ায় সহিংসতায় আরও ১০০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় আবারও বড় ধরনের সহিংসতা ঘটেছে। গত সোমবার এক দিনেই সেখানে ৯৬ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫৫ জনই বেসামরিক লোক। প্রবাসী সিরীয়দের একটি মানবাধিকার সংগঠন এ কথা জানিয়েছে।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সহিংসতায় হোমস শহরে ৪০ জন, দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে নয়জন, রাজধানী দামেস্কের আশপাশের এলাকায় পাঁচজন ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে একজন বেসামরিক লোক নিহত হয়েছে। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ৩১ জন সদস্যও নিহত হয়। এ ছাড়া পক্ষত্যাগী ১০ জন সেনা নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই হিসাবের বাইরে গত বৃহস্পতিবার হোমস শহরের কাছে এক স্থানে একই পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার করা হয়।মানবাধিকার সংগঠনটি বলেছে, এর আগে গত রোববার সহিংসতায় অন্তত ৮০ জন নিহত হয়।সিরিয়ায় গত বছর মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। বাশার সরকারও কঠোর হাতে বিক্ষোভ দমন করছে। এএফপি।