প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধারা গত বৃহস্পতিবার কমপক্ষে ৯০ জন সরকারপন্থীকে হত্যা করেছে বলে জানা গেছে। এঁদের মধ্যে আছেন সামরিক বাহিনীর সদস্য, বেসামরিক যোদ্ধা ও সরকারি কর্মকর্তা। হোমস শহরের একটি গ্যাসক্ষেত্রের দখল নেওয়ার সময় তাঁদের হত্যা করা হয়। গতকাল শুক্রবার দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির দাবি, গত বৃহস্পতিবার শার গ্যাসক্ষেত্রের ওপর চালানো অভিযানটি চালায় ইসলামিক স্টেট (আইএস) নামের জিহাদি সংগঠনটি। গত বছর এই সংগঠনের আত্মপ্রকাশের পর থেকে এটিই তাদের সবচেয়ে বড় অভিযান। মানবাধিকার সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান জানান, জিহাদিদের হাতে নিহত ৯০ জনের মধ্যে ২৫ জনই ছিলেন বেসামরিক সরকারি কর্মচারী।
এএফপি।