সিরিয়ায় হামলার অনুমোদন ব্রিটিশ পার্লামেন্টের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাজ্যের বিমান হামলা চালানোর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চলমান বিমান হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণ করা প্রশ্নে গতকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্টে তুমুল বিতর্কের পর এ-সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।