সিরিয়ায় ১৫ লাখ মানুষের জন্য সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধের সম্মুখীন সিরিয়ায় এ মুহূর্তে প্রায় ১৫ লাখ মানুষের মানবিক ত্রাণ-সহায়তার প্রয়োজন। গতকাল শুক্রবার জাতিসংঘ এ কথা জানিয়েছে।গত মার্চ মাসের শেষ দিকে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সিরিয়ায় আনুমানিক ১০ লাখ নাগরিককে মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন। তবে গতকাল জাতিসংঘের ‘অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)’ বলেছে, ‘সিরিয়ায় মানবিক পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। সেখানে এখন আনুমানিক ১৫ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।’ত্রাণবিষয়ক সংগঠন ‘সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার ইদলিব নগরে সাড়ে তিন লাখ এবং হোমস নগরে আরও আড়াই লাখ মানুষ চরম ত্রাণসংকটে রয়েছে।এদিকে দেশটিতে অত্যাবশ্যক ত্রাণ বিতরণে চারটি মানবিক সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে একমত পোষণ করেছে জাতিসংঘ। ইতিমধ্যে ইদলিব, দেরা, হোমস ও দির আজর নগরে তথ্যানুসন্ধান মিশন খোলা হয়েছে। এএফপি।