সিরিয়ায় ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ৫১ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। ২৫০ আসনের মধ্যে ৩০ জন নারী এমপি নির্বাচিত হন। নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।সিরিয়ার নির্বাচন কমিশনের প্রধান খালাফ আল-আজাওয়ি বলেন, দেশে এক কোটি ১১ লাখ আট হাজার ৫১৯ জন ভোটার রয়েছেন। ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে অর্ধেকের বেশি ভোটার ভোট দিয়েছেন। গত পাঁচ দশকের মধ্যে এই প্রথম সিরিয়ায় বহুদলীয় নির্বাচনের আয়োজন করা হয়। তবে প্রধান বিরোধী দলগুলো এই নির্বাচন বর্জন করে।সিরিয়ায় গত বছরের মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার-আল আসাদবিরোধী বিক্ষোভ চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে ১২ হাজারের বেশি মানুষ নিহত হন। নির্বাচনে বহুদলের প্রার্থীদের অংশগ্রহণের অনুমতি দিয়ে ফেব্রুয়ারিতে সংবিধানের সংশোধনী আনা হয়। এরপর দেশটিতে নয়টি দল গঠন করা হয়। এএফপি।