সিরীয় শরণার্থী নেবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ আরও ‘কয়েক হাজার’ সিরীয় শরণার্থী নেবে। বিশেষ করে সিরীয় শিশু আলান কুর্দির করুণ ছবি প্রকাশের পর মনোভাব নমনীয় করতে চাপে পড়েছে যুক্তরাজ্য। খবর এএফপির।
ক্যামেরন অবশ্য জানান, তাঁর দেশ ইতিমধ্যে ইউরোপে ঢোকা অভিবাসীদের নেবে না। সিরিয়া সীমান্তে জাতিসংঘের শরণার্থীশিবিরে থাকা লোকজনের মধ্য থেকে নেওয়া হবে। লিসবনে পর্তুগালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ক্যামেরন সাংবাদিকদের এ কথা বলেন। অভিবাসনসংকট সমাধানে যুক্তরাজ্য ‘বিচার-বিবেচনা করে ও আন্তরিকভাবে’ কাজ করবে উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের উপায় বের করতে তিনি অঙ্গীকারবদ্ধ।