সিসি চাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, আল-জাজিরার তিন সাংবাদিকের সাজা হোক, তিনি তা চাননি। দেশটির বহুল প্রচারিত আল মাসরি আল-ইউম পত্রিকা গতকাল সোমবার এ খবর প্রকাশ করেছে। গত ২৩ জুন অস্ট্রেলিয়ার একজনসহ তিন সাংবাদিককে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেন মিসরের একটি আদালত। মিথ্যা খবর প্রচার ও নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতার অভিযোগে তাঁদের দণ্ড দেওয়া হয়৷ সিসি বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া ঠিক হয়নি।’ এএফপি