প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র সরকার মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কাজ করবে বলে গতকাল বুধবার জানিয়েছে৷ পাশাপাশি মিসরে মানবাধিকার পরিস্থিতি সংস্কারের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শিগগিরই কথা বলবেন মিসরের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট সিসির সঙ্গে৷ হোয়াইট হাউস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে৷ সিসি ৯৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন৷ এএফপি৷