সিহানুকের প্রতি শ্রদ্ধা জানাতে আঞ্চলিক নেতারা কম্বোডিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশের নেতারা কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রয়াত সিহানুকের প্রতি শ্রদ্ধা জানাতে থাইল্যান্ড, ভিয়েতনাম ও লাওসের প্রধানমন্ত্রীরা গতকাল শুক্রবার কম্বোডিয়া যান।আঞ্চলিক নেতাদের কম্বোডিয়ার রাজধানী নমপেনের রাজপ্রাসাদে গতকাল স্বাগত জানানো হয়। রাজপরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে এরপর সংক্ষিপ্ত বৈঠকে অংশ নেন বিদেশি তিন প্রধানমন্ত্রী।সিহানুকের মরদেহ রাজপ্রাসাদে রাখা হয়েছে। সিহানুক কম্বোডিয়ার অশান্ত ও ঘটনাবহুল ছয় দশকে শাসনক্ষমতায় ছিলেন। তিনি বেইজিংয়ের একটি হাসপাতালে ৮৯ বছর বয়সে গত সোমবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ চীন থেকে গত বুধবার দেশে নিয়ে আসা হয়। প্রিয় রাজার প্রতি শ্রদ্ধা জানাতে শোকগ্রস্ত হাজার হাজার মানুষ এ সময় রাস্তায় নেমে আসে।সিহানুকের মরদেহ বিশেষ প্রক্রিয়ায় আগামী তিন মাস সংরক্ষণ করা হবে বলে সরকারি সূত্র জানিয়েছে। এএফপি।