সীমানা পুনর্নির্ধারণ করতে প্রধানমন্ত্রী হইনি: মনমোহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত মাসের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে খুব কড়া ভাষায় এক বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেছেন, ‘সীমানা পুনর্নির্ধারণ করতে আমি ভারতের প্রধানমন্ত্রী হইনি।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, পাকিস্তানের কাউকে ভারতের কোনো নেতার এত ভালো জবাব দিতে আমি আর শুনিনি।’ এনডিটিভি।